Main Menu

নাজিরবাজারে ইসরাইলবিরোধী মিছিল ও সভা

বৈশাখী নিউজ ডেস্ক: ফিলিস্তিনে সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের বর্বর গণহত্যার প্রতিবাদে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নাজিরবাজারে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহত্তর নাজিরবাজার এলাকার তাওহিদি জনতার উদ্যোগে শুক্রবার (২০ অক্টোবর) জুমআর নামাজ শেষে স্থানীয় নাজিরবাজারে এ কর্মসূচি পালিত হয়। এতে একাত্মতা পোষণ করে মিছিল সহকারে যোগ দেন স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বিশিষ্ট মুরুব্বি সফর আলীর সভাপতিত্বে ও সাংবাদিক রেজাউল হক ডালিমের পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সভায় বক্তব্য রাখেন নাজিরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব এবং দারুল কুরআন মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা এবাদুর রহমান, ইউপি সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী নাজিম উদ্দিন রাহিন এবং দারুল কুরআন মাদরাসার সাবেক শিক্ষক মাওলানা আব্দুস সামাদ।

দারুল কুরআন মাদরাসার ছাত্র আবিদুর রহমানের কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় উপস্থিত ছিলেন অগ্রগামী সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি আব্দুল মান্নান রিপন, সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান নূর, তরুণ সমাজকর্মী আবুল কালাম রুনু, ছাত্রনেতা হোসেইন আহমদ প্রবেল ও হাফিজ ছালিম আহমদ প্রমুখ।

সভায় বক্তারা জাতিসংঘের প্রতি ইসরাইলকে সন্ত্রাসী রাষ্ট হিসেবে আন্তর্জাতিকভাবে ঘোষণার দাবি জানিয়ে বলেন, অতীতেও ফিলিস্তিনের উপর নির্যাতনের স্ট্রিম-রোলার চালিয়েছে সন্ত্রাসী রাষ্ট্র ইসলরাইল। আন্তর্জাতিক আদালতে এর বিচার না হওয়ায় বার বার ফিলিস্তিনি নিরীহ মুসলিমদের উপর ইসরাইল গণহত্যা চালায়।

বিশ্বের সকল মুসলমানকে ইসরাইলি পণ্য বর্জনের আহবান জানান বক্তারা। সেই সঙ্গে বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, আমাদের দেশের সরকার ইসরাইলের হামলার নিন্দা জানিয়ে ফিলিস্তিনের জন্য দুদিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে। সেই সঙ্গে সহায়তা প্রেরণ করেছে এবং এই গণহত্যা বন্ধের জোর দাবি জানিয়েছে।

 

Share





Related News

Comments are Closed