Main Menu

ফেসবুক মেসেঞ্জারে কথাকাটাকাটি, ছুরিকাঘাতে যুবক হত্যা

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে তাজেল আহমদ (১৮) নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় তানভীর আহমদ নামের আরও এক যুবক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে আমুড়া ইউনিয়নের আমনি বাজারের পূর্বে শাহী ঈদগাহের পাশে এ ঘটনাটি ঘটে।

নিহত তাজেল আহমদ উপজেলার আমুড়া ইউনিয়নের আমুড়া গ্রামের ময়ন মিয়ার ছেলে।

Manual8 Ad Code

আহত তানভীর আহমদও একই গ্রামের সফিক উদ্দিনের ছেলে।

আহত তানভীর আহমদ জানান, এক সপ্তাহ আগে আমুড়া ইউনিয়নের কদমরসূল গ্রামের অপু আহমদের সাথে নিহত তানভীর আহমদের ফেসবুকের মেসেঞ্জারে কথা কাটাকাটি হয়। এর জের ধরে বৃহস্পতিবার অপু আহমদ ৫/৬ জন যুবক নিয়ে তাজেল আহমদের উপর হামলা চালায়। এসময় তাজেল আহমদকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হলে এসময় তাজেলের সাথে থাকা তানভীর তাকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাত করা হয়।

Manual6 Ad Code

তাৎক্ষনিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। চিকিৎসাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তাজেল মৃত্যুবরণ করে। এ ঘটনায় আহত তানভীর বর্তমানে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের দায়িত্বরত পুলিশ সদস্য জনি চৌধুরী। তিনি বলেন, ফেসবুক মেসেঞ্জারে গালাগালি নিয়ে অপু ও সাঈদ নামে দুজনের ছুরিকাঘাতে তাজেল নিহত হয়। লাশ বর্তমানে ওসমানী হাসপাতালে রয়েছে।

Manual6 Ad Code

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, নিহতের বিষয়টি শুনেছি। বিস্তারিত জেনে পরে বলবো।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code