Main Menu

বিএনপি নেতা ইউসুফকে গ্রেপ্তারের প্রতিবাদে ডোমারে ছাত্রদলের বিক্ষোভ

মোঃ রিমন চৌধুরী, নীলফামারী প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নীলফামারী জেলা শাখার ছাত্র বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রসংসদের সাবেক সদস্য রায়হানুল হক প্রধান ইউসুফকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ছাত্রদল ডোমার উপজেলা শাখা।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে ডোমার বনোয়ারী মোড় থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাটার মোড়ে এক পথসভায় মিলিত হয়।

এসময় ডোমার পৌর ছাত্রদলের আহ্বায়ক রাহিমুজ্জামান রুপক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ডোমার উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মামুনুর রশিদ বসুনিয়া সজিব, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসানুল আলম রিমুন, ডোমার উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জাহিদুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক মজিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মতিনুর রহমান মতিন, সদস্য সচিব আশরাফুল আলম আশরাফ, ডোমার সরকারী কলেজের আহ্বায়ক সামিউল আরেফিন হৃদয় প্রমুখ।

এসময় বক্তারা বিএনপি নেতা রায়হানুল হক প্রধান ইউসুফকে গত ১৭ অক্টোবর উত্তরার বাসার সামনে থেকে বিনা অপরাধে গ্রেপ্তারের প্রতিবাদ এবং অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবী জানান।

Share





Related News

Comments are Closed