Main Menu

সিলেটে মসজিদের পাশ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকাল ৭টার দিকে দক্ষিণ সুরমা থানা এলাকার পুলিশ বক্স সংলগ্ন খোজার খোলা মসজিদের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। তবে তার পরিচয় শনাক্ত করা যায়নি। ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর বলে জানায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামসুদ্দোহা পিপিএম জানান, মারা যাওয়া ব্যক্তি ভবঘুরে ছিলেন। ঘুমন্ত অবস্থায় মারা যান তিনি। বর্তমানে মরদেহটি পুলিশের হেফাজতে রয়েছে। তার পরিচয় খুঁজছে পুলিশ।

তিনি আরও বলেন, পরিচয় শনাক্তের জন্য পিবিআই’র এক্সপার্টদের নিয়ে এসে আঙ্গুলের ছাঁপ পরিক্ষা করেও শনাক্ত করা যায়নি। পরে লাশটি অজ্ঞাত হিসেবে নগরীর মানিকপীরের গোরস্থানে দাফন করা হয়েছে।

 

Share





Related News

Comments are Closed