সাংবাদিক আব্দুল খালিকের মামা রিয়াজ উদ্দিনের ইন্তেকাল, দাফন সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের পশ্চিম দাউদপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ফটো সাংবাদিক আব্দুল খালিক এর মামা রিয়াজ উদ্দিন (৭০) গত ১১ অক্টোবর বুধবার সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি …… রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মরহুমের নামাজের জানাজা ১২ অক্টোবর বৃহস্পতিবার বাদ জোহর দাউদপুর কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন শাহী ঈদাহ ময়দানে অনুষ্ঠিত হয়।
জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের ছেলে প্রবাসী মিনহাজ উদ্দিন। দোয়া পরিচালনা করেন দাউদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা আব্দুল্লাহ। পরে পশ্চিম দাউদপুরস্থ পারিবারিক গোরস্থানে পিতা-মার কবরের পাশে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।
জানাজার নামাজে এলাকার মুরব্বিয়ান, রাজনিতিবীদ, সাংবাদিক, শিক্ষক, আমলে উলামা, জনপ্রতিনিধি, ডাক্তার, সমাজসেবী, যুব সমাজ সহ বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।
জানাযার নামাজে সর্বস্তরের জনসাধারণ উপস্থিত হওয়ায় মরহুমের ছোট ভাই এখলাছ উদ্দিন কৃতজ্ঞতা জানিয়েছেন।
বিভিন্ন মহলের শোক প্রকাশ :
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ফটো সাংবাদিক আব্দুল খালিক এর মামা প্রবীন মুরব্বি রিয়াজ উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব, সাবেক এমপি আলহাজ্ব শফি আহমদ চৌধুরী। শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে অনুরূপ শোক প্রকাশ করেছেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল হক আতিক, সাবেক চেয়ারম্যান এইচ এম খলিল, নুরুল ইসলাম আলম, তুরুকখলা হাড়িয়ারচর স্বপ্নপূরণ একতা যুব সমিতির সভাপতি হাফিজ মাওলানা সুলাইমান আহমদ, সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ, তুরুকখলা হাড়িয়ারচর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি কবির আহমদ সাধারণ সম্পাদক জাহিদ হাসান সহ উন্নয়ন কমিটির সকল নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।নেতৃবৃন্দ শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। বিজ্ঞপ্তি
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed