কয়লা আনতে গিয়ে সীমান্তের ওপারে মারা গেল যুবক
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের ওপার (ভারত) থেকে চোরাই পথে কয়লা আনতে গিয়ে পাহাড়ি গর্তের মধ্যে পড়ে শামিম মিয়া (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী লাকমা পশ্চিম পাড়ার তাহের মিয়ার ছেলে।
শুক্রবার (১৩ অক্টোবর) ভোর রাতে তাহিরপুর সীমান্তের মেইন পিলার ৯৭এর ৩ এস এবং ৪ এসের লাকমা পাহাড়ি ছড়া দিয়ে ৫ থেকে ৭ জনের একটি গ্রুপ ভারতের অভ্যন্তরে প্রবেশ করে চোরাই পথে গর্ত থেকে কয়লা আনার জন্য। সীমান্তরেখা থেকে প্রায় আড়াই কিলোমিটার ভিতরে লেবুয়া নামক একটি পাহাড়ি গর্তে ঢুকে পড়ে তারা। হঠাৎ উপর থেকে পাথর ভেঙে গর্তের মধ্যে পড়ে। এসময় সঙ্গে থাকা সবাই উপরে উঠতে পারলেও শামিম আটকা পড়ে। পরে সকাল ৯টার দিকে শামিমের সঙ্গে থাকা একই গ্রামের কাঁচা মিয়ার ছেলে সবুজ মিয়া বাড়িতে এসে ঘটনাটি সবাইকে জানান।
পরে সকাল ১০টার দিকে সবুজ মিয়াসহ নিহতের স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে গর্তের ভিতর থেকে তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
বালিয়াঘাট বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল হান্নান বলেন, বিজিবির চোখ ফাঁকি দিয়ে ওপারে গিয়ে গর্তের মধ্যে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, সীমান্ত এলাকা অনেক বড় একদিকে টহলপার্টি গেলে অন্যদিক দিয়ে তারা ভিতরে প্রবেশ করার চেষ্টা করে। সকাল ১০টার দিকে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ বাড়িতে নিয়ে এসেছে।
Related News
ছাতকে পুলিশ হেফাজত থেকে আ.লীগ নেতা উধাও, ওসির প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে পুলিশ হেফাজত থেকে আওয়ামী লীগ নেতা হাজী স্বপন মিয়া ‘উধাও’Read More
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More



Comments are Closed