একাদশ শ্রেণির ক্লাস শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৩-২৪ শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক স্তরে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে আজ রোববার (৮ অক্টোবর)। সকালে নবীনদের বরণের মধ্য দিয়ে কলেজগুলোতে আয়োজন করা হয়েছে ওরিয়েন্টেশন বা পরিচিতি অনুষ্ঠান। এর মধ্য দিয়ে কলেজে প্রাঙ্গণে পা পড়ছে ১৩ লাখ শিক্ষার্থীর।
কলেজে ভর্তির জন্য তিন ধাপে আবেদন করে নির্বাচিত হন ১২ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী। অনলাইনে দেড় মাস আবেদন প্রক্রিয়া শেষে ভর্তি শুরু হয় গত ২৬ সেপ্টেম্বর, চলে ৫ অক্টোবর পর্যন্ত।
তবে তিন ধাপের আবেদন শেষে জিপিএ-৫ পাওয়া ৬৬২ জনজন ১২ হাজার ৫৯৩ জন শিক্ষার্থী ভর্তির জন্য কোনো কলেজ পাননি। তাদের আবেদনের প্রেক্ষিতে ৮ অক্টোবর থেকে অনলাইনে চতুর্থ ধাপে আবেদনের সুযোগ দিয়েছে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি।
প্রসঙ্গত, এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাস করেন ১৬ লাখ ৪১ হাজার শিক্ষার্থী। এছাড়া ফল পুনঃনিরীক্ষণের আবেদন করে পাস করেছেন আরও প্রায় আড়াই হাজার শিক্ষার্থী।
Related News
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে।Read More
শাবিতে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখRead More



Comments are Closed