ছাতকে স্কুল ছাত্রী ইভা’র বিচ্ছিন্ন মাথা উদ্ধার
ছাতক সংবাদদাতা: সুনামগঞ্জের ছাতকে খুন হওয়া স্কুল ছাত্রী ইভা’র বিচ্ছিন্ন মাথা (মস্তক) শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যায় উদ্ধার করেছে পুলিশ।
পুলিশের এক বিশেষ অভিযানে উপজেলার দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শি গ্রামের লিটন মিয়ার ধান ক্ষেত থেকে মাথাটি উদ্ধার করা হয়।
সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার ছাতক সার্কেল রণজয় চন্দ্র মল্লিক জানান, গত ২দিনের বিশেষ অভিযানের পর শুক্রবার সন্ধ্যায় মাথাটি উদ্ধার করা হয়েছে। এই খুনের সঙ্গে জড়িতদের আটকে অভিযান চালাচ্ছে পুলিশ। শীঘ্রই তাদেরকে গ্রেপ্তার করা হবে।
এর আগে গত বুধবার (৪ অক্টোবর) বিকেলে মোবাইলের কার্ড কিনতে গ্রামের পাশে দোকানে যায় ইজা বেগম। রাত পর্যন্ত সে ঘরে ফিরে না আসায় তাকে খোঁজাখুজি করতে থাকেন পরিবারের লোকজন। খোঁজাখুজির এক পর্যায়ে গ্রামের মাঠে ধান ক্ষেতে পড়ে থাকতে দেখেন ইজা বেগমের মস্তকবিহীন বিবস্ত্র মরদেহ। পরে পুলিশকে খবর দিলে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এর পর থেকে ইভার মাথা উদ্ধারের চেষ্টা চালায় আইনশৃঙ্খলা বাহীনী। ঘটনার ৪৮ ঘন্টা পর নিহত ইভার খন্ডিত মাথা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশের অভিযানিক দল।
ইজা বেগম ইভা (৮) উপজেলার দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শি গ্রামের মুশাহিদ আলীর মেয়ে ও স্থানীয় স্কুলের ৩য় শ্রেণির শিক্ষার্থী।
এর আগে গত বৃহস্পতিবার বিকালে ময়না তদন্ত শেষে মাথা ছাড়াই (মস্তক বিহীন) ইভার লাশ দাফন করা হয়েছে।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed