মহানবি (সা.)-এর রওজা জিয়ারতে নতুন নির্দেশনা
আন্তর্জাতিক ডেস্ক: মদিনায় মহানবির (সা.) রওজা জিয়ারতে নতুন আচরণবিধি নির্ধারণ করে দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
নতুন নির্দেশনা অনুযায়ী, মদিনায় মহানবির (সা.) রওজা শরিফে পৌঁছানোর আগেই দর্শনার্থীদের আসন সংরক্ষণের জন্য আবেদন করতে হবে। এরপর নির্দিষ্ট সময়ে সেখানে উপস্থিত হতে হবে। নবিজির (সা.) রওজা এলাকায় উচ্চস্বরে কথা বলা যাবে না। এ ছাড়া বাইরে থেকে খাবার নিয়ে যাওয়া, ছবি তোলা, ভিডিও করা ও বাড়তি সময় অবস্থান করা যাবে না।
সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, গত সপ্তাহে প্রায় ৫৫ লাখ মুসলিম মসজিদে নববির উদ্দেশ্যে যাত্রা করেছে। এ সময়ে মহানবির (সা.) রওজা শরিফ জিয়ারত করেছেন ২ লাখ ৩৬ হাজারের বেশি মুসল্লি। এরমধ্যে ১ লাখ ১৭ হাজার ৪৪৭ জন পুরুষ এবং ১ লাখ ১৯ হাজার ৫২৬ জন নারী।
Related News
ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত অন্তত ৩৪
আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকা থেকে স্পেনে যাওয়ার পথে আটলান্টিক মহাসাগরে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ৩৪Read More
মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: মিশরের গিজায় আল-আয়াত সংলগ্ন এলাকায় দুই ট্রেনের মধ্যে ভয়াবহ এক সংঘর্ষ হয়েছে।Read More



Comments are Closed