ছাতকে নিখোঁজ ইভার মস্তকবিহীন মরদেহ উদ্ধার
ছাতক প্রতিনিধি: ছাতকে নিখোঁজ শিশুর মস্তকবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ অক্টোবর) রাতে ধান ক্ষেতে মরদেহ উদ্ধার করা হয়।
মস্তকবিহীন মরদেহটি নিখোঁজ শিশু ইজা বেগম ইভার (৮)। সে উপজেলার দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শি গ্রামের মোশাহিদ আলীর কন্যা ও স্থানীয় স্কুলের ৩য় শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।
জানা যায়, বুধবার (৪ অক্টোবর) বিকেলে মোবাইলের কার্ড কিনতে গ্রামের পাশে দোকানে যায় ইজা বেগম। রাত পর্যন্ত সে ঘরে ফিরে না আসায় তাকে খোঁজাখুজি করতে থাকেন পরিবারের লোকজন।
খোঁজাখুজির এক পর্যায়ে গ্রামের মাঠে ধান ক্ষেতে পড়ে থাকতে দেখেন ইজা বেগমের মস্তকবিহীন মরদেহ। পরে পুলিশকে খবর দিলে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম শিশুর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed