শাবি’র শিক্ষার্থী আরিফের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আরিফ মিয়া নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষে (২০২০-২১ সেশন) অধ্যয়নরত।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটছে বলে জানান প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী।সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন একটি মেস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, আরিফ মিয়া বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে অবস্থিত এল সেইফ নামক বাসায় থাকতেন। সেখানে ভোররাত ৪টার দিকে আত্মহত্যা করেন তিনি। আরিফ কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার বাসিন্দা।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী বলেন, কী কারণে সে আত্মহত্যা করেছে এখনো জানা যায়নি। তবে বিভাগের শিক্ষকদের কাছে শুনেছি তার একটু মানসিক সমস্যা ছিল, এর আগেও একবার এমন ঘটনা করতে চেয়েছিল। আমরা পরিবারের সাথে কথা বলেছি, তারা সিলেট অভিমুখে রওয়ানা দিয়েছেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
এদিকে, তার ফেসবুক পোস্ট ঘেটে দেখা যায়- বুধবার দিবাগত রাত ১টার আগ পর্যন্ত একাধারে অনেকগুলো পোস্ট দিয়েছেন। সেগুলোতে বিষন্নতা ও কাউকে না পাওয়া আকুলতা প্রকাশ পেয়েছে।
গলায় ফাঁস দেওয়ার আগে বুধবার দিবাগত রাত ১টার দিকে আরিফ তার ফেসবুক পোস্টে লিখে— “বিষণ্ণ রজনী, কিছু চাওয়ার নেই। কিছু পাওয়ার নেই। ছাড়তে হবে চেনা গলি, চেনা রাস্তা, চেনা জগত। দুনিয়াটা খুবই নিষ্ঠুর। দুনিয়াটা খুবই নিষ্ঠুর। এই যে প্রেম, এই যে সৌন্দর্য, এই যে শরীর। নিরর্থক।এখানে স্রষ্টার নজর ও আসে না। সময় মেপে নিয়ম করে সূর্য-চন্দ্র জিয়িয়ে রাখে কিছু আকুল প্রাণ। জীবনটা এখানে কীটপতঙ্গের। ভালোবাসা এখানে স্থবির।”
Related News
জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আ.লীগ নেতাকে ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা এক আওয়ামী লীগ নেতাকেRead More
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More



Comments are Closed