সিএনজি অটোরিকশার ধাক্কায় মাছ বিক্রেতার মৃত্যু
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে বাড়ি ফেরার পথে সিএনজি অটোরিকশার ধাক্কায় এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
সোমবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় শমশেরনগর ডাকবাংলো এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, শমশেরনগর ইউনিয়নের উত্তর ভাদাইরদেউল গ্রামের বাসিন্দা নামে মাছ বিক্রেতা শুকুর মিয়া সিএনজি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থা আশংকাজনক হলে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত ১১ টায় শুকুর মিয়ার (৪৫) মৃত্যু হয়।
শমশেরনগর ইউপি চেয়ারম্যান মো. জুয়েল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed