কমলগঞ্জে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় মা-ভাইকে মারধোর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বসতবাড়িতে গিয়ে মা ও ভাইকে মারধোর করেছে বখাটেরা। এ ঘটনায় কমলগঞ্জ থানায় অভিযোগ করেছেন মেয়ের মা।
গত ২৭ সেপ্টেম্বর দুপুরে উপজেলার আলীনগর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের কানু ঘোষের বাড়িতে এ ঘটনাটি ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, আলীনগর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের নেপাল শীলের ছেলে জীবন শীল (২২) ও মকুল শীলের ছেলে পদ্ভুত শীল (২১) বেশ কিছুদিন ধরে গ্রামের কানু ঘোষ এর মেয়েকে মোবাইলে ও রাস্তাঘাটে উত্ত্যক্ত করে আসছে। এর প্রতিবাদ করায় জীবন শীল ও পদ্ভুত শীল কানু ঘোষ এর বসতবাড়িতে গিয়ে তার স্ত্রী চামেলী ঘোষ ও ছেলে শান্তু ঘোষকে মারধোর করে। এতে মা ও ছেলে আহত হন। এঘটনায় শান্তু ঘোষ ও তার মা চামেলী ঘোষ কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন।
অভিযোগ করে শান্ত ঘোষ বলেন, এরা বখাটে প্রকৃতির। আমার বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাড়িতে গিয়ে গালিগালাজ করে আমাকে ও আমার মাকে টানা হেচড়া করে ও বেঁধে রেখে মারধোর করে।
তবে অভিযোগ বিষয়ে জানতে জীবন শীল এর মোবাইলে ফোন করলে সাংবাদিক পরিচয় পাওয়ার পর ফোন কেটে দেন।
কমলগঞ্জ থানার এসআই রেজাউল করিম বলেন, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed