Main Menu

কানাইঘাটে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নে সৌদি প্রবাসীর স্ত্রী ও দুই সন্তানের জননী সজনা বেগমের (৩৫) মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে পিত্রালয়ের বসত ঘরের দ্বিতীয় তলার একটি কক্ষে তীরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সজনা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরবর্তীতে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য তার সরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

সজনা বেগম বীরদল মাঝপাড়া গ্রামের সৌদিআরব প্রবাসী শরিফ উদ্দিনের স্ত্রী। তার মৃত্যু নিয়ে এলাকায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, স্বামী প্রবাসে থাকায় তাদের ৬ বছরের এক ছেলে ও ৪ বছরের এক মেয়েকে স্থানীয় এক কিন্ডারগার্টেনের শিক্ষককে দিয়ে প্রাইভেট পড়াতেন। এই সুবাদে সজনা বেগম পরকীয়ায় জড়িয়ে পড়লে প্রবাসি স্বামী শরিফ উদ্দিনের সাথে তার মনোমালিন্য দেখা দেয়। এতে সংসারে অশান্তি দেখা দিলে সপ্তাহ দিন পূর্বে সজনা বেগম স্বামীর বাড়ি থেকে তার পিত্রালয়ে চলে আসেন।

এ ব্যাপারে নিহতের পিত্রালয় ও স্বামীর বাড়ির লোকজনদের সাথে যোগাযোগের চেষ্টা করে তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।

এব্যাপারে এএসপি অলক কান্তি শর্মা বলেন, সজনা বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তার মৃত্যুর বিষয়টি তদন্ত করে মৃত্যুর রহস্য উদ্ঘাটন করা হবে।

Share





Related News

Comments are Closed