বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনসহ নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুরে রাস্তার পাশের বৈদ্যুতিক তার ছিঁড়ে ৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসিন বলেন, ‘বিদ্যুতের তার ছিঁড়ে পানিতে পড়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ৪ জন মারা গেছেন। তাদের মধ্যে ১ জন শিশু, ১ জন নারী ও ২ জন পুরুষ।’
পুলিশ জানায়, ওই এলাকায় জমে থাকা বৃষ্টির পানিতে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে। সেখান দিয়ে যাওয়ার সময় প্রথমে একই পরিবারের ৪ জন বিদ্যুৎপৃষ্ট হয়। পরে তাদের বাঁচাতে গিয়ে আরেক যুবকও বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান।
মৃতরা হলেন- মিজান, তার স্ত্রী মুক্তা, তাদের মেয়ে লিমা এবং এই ৩ জনকে বাঁচাতে যাওয়া যুবক অনিক। এ ঘটনায় মিজানের ৭ মাস বয়সী শিশুকে উদ্ধার করে শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিজান পেশায় সিএনজি অটোরিকশাচালক ছিলেন বলে জানা গেছে।
চার জনের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে বলে মিরপুর থানার ডিউটি অফিসার রুহুল আমিন জানিয়েছেন।
Related News
শিবপুরে পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুর উপজেলার ভরতেরকান্দি গ্রামে পিতাকে ধারালো ছুরি ওRead More
নরসিংদীতে আওয়ামী যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুব মহিলা লীগের জেলা শাখারRead More



Comments are Closed