সৌদি আরবে বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে ছাতকের আলীম উদ্দিন নিহত
প্রবাস ডেস্ক: সৌদি আরবে বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে মৃত্যুবরণ করেছেন ছাতকের আলীম উদ্দিন নামে এক রেমিট্যান্স যোদ্ধা।
সোমবার (১৮ সেপ্টেম্বর) সৌদি আরবের জেদ্দা এলাকায় বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে মৃত্যুবরণ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের মাধবপুর গ্রামের মোক্তার আলীর পুত্র ও সিভিল ইঞ্জিনিয়ার মো. নাজিম উদ্দিনের ভাই।
জানা যায়, সোমবার আলীম উদ্দিন সৌদি আরবের জেদ্দা এলাকায় একটি বিল্ডিংয়ে কাজ করা অবস্থায় ৩ তলা বিল্ডিংয়ের ছাদ থেকে পা ফসকে নীচে পড়ে যান। তাৎক্ষনিকভাবে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলীম উদ্দিনের পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
Related News
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দাগামী একটি গাড়ি মর্মান্তিক সড়কRead More
লিবিয়ায় যাওয়ার পথে তিন বছর ধরে নিখোঁজ যশোরের ৫ যুবক
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: উন্নত জীবনের আশায় দালালের মাধ্যমে লিবিয়া যাওয়ার উদ্দেশে রওনাRead More



Comments are Closed