সিলেটে সেনা পরিবার কল্যাণ সমিতির খাদ্য সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক: সিলেটে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীসহ দেড় শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছে ১৭ পদাতিক ডিভিশনের সেনা পরিবার কল্যাণ সমিতি, অপরাজিতা লেডিস ক্লাব ও কলরব চিলড্রেনস ক্লাব।
রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে সিলেট সদর উপজেলার খাদিমপাড়া দিগন্ত মাঠে স্থানীয় অসহায় ও সুবিধাবঞ্চিত নারীদের হাতে চাল, ডাল, আটা, পেঁয়াজ, তেল, লবনসহ নিত্যপ্রয়োজনীয় পন্যের প্যাকেট হস্তান্তর করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনা পরিবার কল্যাণ সমিতি, অপরাজিতা লেডিস ক্লাব ও কলরব চিলড্রেনস ক্লাবের সভানেত্রী শিরীন সুলতানা মিলি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ক্লাবের সচিব, ১৭ পদাতিক ডিভিশনের উর্ধতন কর্মকর্তাদের সহধর্মিণীবৃন্দ।
আয়োজকেরা জানান, ২২ ফিল্ড রেজিমেন্টের আয়োজনে খাদিম নগর ও খাদিম পাড়ায় খাদ্য সহায়তাসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম অব্যাহত আছে।
সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সেনা পরিবার কল্যাণ সমিতি, অপরাজিতা লেডিস ক্লাবসহ সংশ্লিষ্টদের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed