সিলেটে ট্রাকের পিছনে মোটরসাইকেলের ধাক্কা, ইউপি চেয়ারম্যানসহ নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের সালুটিকরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক ইউপি চেয়ারম্যান ও ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সালুটিকরের মিত্রিমহল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা মো. ওবায়দুল্লাহ ইসহাক এবং জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও নগরীর স্টেডিয়াম মার্কেটের ব্যবসায়ী এম হাফিজুর রশীদ।
নিহত ইউপি চেয়ারম্যান ওবায়দুল্লাহ ইসহাক সিলেট নগরীর দরগা মহল্লার পায়রা ১০৮ ও হাফিজুর রশীদ পায়রা ৮৫ নম্বর বাসায় বসবাস করতেন।
পুলিশ জানায়, জালালাবাদ ইউপি চেয়ারম্যান মো. ওবায়দুল্লাহ ইসহাক ও ব্যবয়াসী এম হাফিজুর রশীদ একই মোটরসাইকেলে করে কোম্পানীগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সালুটিকরের মিত্রিমহল এলাকায় পৌছলে সেখানে দাঁড়ানো একটি ট্রাকের পেছনে তাদের মোটরসাইকেলটি সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।
খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (গোয়াইনঘাট সার্কেল) সাঈদুর রহমান ও গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল ইসলাম দূর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা পুরো বিষয়টি তদারকি করছেন।
গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল ইসলাম সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি কোন কারণে না অকারণে ওখানে দাঁড়ানো ছিল বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed