জকিগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহি ২ ভাই নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সড়কের পাশে দাড়িয়ে থাকা দুই ভাই নিহত হয়েছেন। এসময় তাদের মোটরসাইকেলটিও দুমড়ে মুছড়ে গেছে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে জকিগঞ্জ উপজেলার শাহবাগের মহিদপুর এলাকার ব্রীজের পাশে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কানাইঘাটের সুতারগাও এলাকার বাসিন্দা স্কুল শিক্ষক হোসেন আহমদের ছেলে মেহদি (৩০) এবং একই এলাকার সৌদি প্রবাসী বুলবুল মিয়ার ছেলে রাহাদ (২৯)। তারা সম্পর্কে চাচাতো ভাই।
দূর্ঘটনার পর ঘাতক বাসটি বিয়ানীবাজারের চারখাই ক্যাম্প পুলিশ জনতার সহযোগিতায় আটক করেছে। তবে চালক পলাতক রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দিলীপ কান্ত নাথ। তিনি জানান, আজ বিকালে মহিদপুর এলাকার সড়কের পাশে দুই ভাই মোটরসাইকেলে হেলান দিয়ে দাঁড়িয়ে গল্প করেছিলেন। এসময় জকিগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বাস তাদেরকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
Related News
ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক নির্মান প্রকল্প পরিদর্শনে বানিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক নির্মান প্রকল্পের ভূমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতার বড় অংশ আগামিRead More
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More



Comments are Closed