Main Menu

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা, নিহত ১

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গে ধাক্কায় সেলিম উদ্দিন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

Manual4 Ad Code

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে জীবননগর উপজেলার উথলী-বেগমপুর সড়কের ছোটপোল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

Manual4 Ad Code

সেলিম উদ্দিন দামুড়হুদা উপজেলার কোমরপুর গ্রামের নুর ইসলামের ছেলে।

আহতরা হলেন- একই গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে রুবেল হোসেন (২৪) ও নজরুল ইসলামের ছেলে স্বপন আলী (২৫)।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবীদ হাসান জানান, বিকেলে মোটরসাইকেলযোগে উথলীর দিকে যাচ্ছিল তিন যুবক। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উথলী-বেগমপুর সড়কের ছোটপোল নামক স্থানে ব্রিজের সঙ্গে ধাক্কা দেয়। এতে সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন তারা। পরে তাদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের চিকিৎসক সেলিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

Manual5 Ad Code

তিনি জানান, ওই তিন যুবক নেশাগ্রস্ত অবস্থায় মোটরসাইকেল চালাচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থল থেকে আধাবোতল বাংলা মদ উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code