Main Menu

বিয়ানীবাজারে ট্রাক-সিএনজি সংঘর্ষে আওয়ামীলীগ নেতার মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-জকিগঞ্জ সড়কের বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ফখরুল ইসলাম (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

রোববার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২জন।

নিহত ফখরুল সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের পারকুল বড়বাড়ির মৃত রইছ মিয়ার ছেলে। তিনি রাজাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ফখরুল ইসলাম কানাইঘাট থেকে সিএনজি অটোরিকশাযোগে সিলেট শহরে আসছিলেন। রাত ৮টার দিকে অটোরিকশাটি সিলেট-জকিগঞ্জ সড়কের চারখাই বাজার এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন ফখরুলসহ তিনজন। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথে ফখরুল ইসলাম মারা যান। আহত বাকি দুজন ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর বলেন, পুলিশ লাশ উদ্ধার করে সিলেটে ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক মালবাহি ট্রাক, ভ্যান ও সিএনজি জব্দ করেছে পুলিশ।

 

 

Share





Related News

Comments are Closed