সিলেটে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে উত্তম নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে নগরীর ফাজিল চিশত এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত উত্তম জালালবাদ থানাধীন করেরপাড়া এলাকার বাসিন্দা।
জানা যায়, রবিবার বিকেলে ফাজিল চিশত এলাকার ফুটপাতে লাশ পড়ে আছে দেখে বিমানবন্দর থানা পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইন উদ্দিন শিপন।
Related News
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণ থেকে মুক্তির দাবিতে আন্দোলনরত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরাRead More
গরিবের রাড্ডা স্বাস্থ্য কেন্দ্রে হামলা ও লুটপাটের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্যRead More



Comments are Closed