Main Menu

সাংবাদিক জামিলের বাবার মৃত্যু, জেলা প্রেসক্লাবের শোক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য আহমেদ জামিলের বাবা আব্দুল কাইয়ুম (৭৫) আর নেই ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টা ৫৮ মিনিটে নগরীর শামীমাবাদ আবাসিক এলাকার নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভোগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন ।

মরহুমের জানাযার নামাজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় জকিগঞ্জের কামালপুর ইবতেদায়ি মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। পরবর্তীতে নিজ গ্রাম জামুরাইলের পঞ্চায়েতি কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

সাংবাদিক আহমেদ জামিলের পিতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) এক শোক বার্তায় সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন সাংবাদিক আহমেদ জামিলের বাবা একজন প্রবীণ মুরব্বী ও সালিশ ব্যক্তিত্ব ছিলেন। তার এ মৃত্যু অত্যন্ত দুঃখজনক ও বেদনাধায়ক।

ক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম চৌধুরী নবেল মরহুম আব্দুল কাইয়ুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

 

Share





Related News

Comments are Closed