কমলগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ষাড় গরু বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফল ভোগীদের মাঝে ষাড় গরু বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের অর্থায়নে কমলগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালের মাধ্যমে হাসপাতাল প্রাঙ্গণে বরাদ্দকৃত ১৪০জনের মধ্যে ৩০ জন সুফল ভোগীদের মাঝে ১টি করে ষাড় গরু বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন এর সভাপতিত্বে ও স্কাউটার মোশাহীদ আলীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।
বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুস ছামাদ, কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী, কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: মো: আরিফ মঈনউদ্দিন।
এসময় সুফল ভোগী সহ স্থানীয় গনমাধ্যম কর্মিগণ উপস্থিত ছিলেন। জানা যায়, পরবর্তীতে বাকী ১১০ জন উপকারভোগীর মাঝে ষাঁড় গরু, গরুর ঘর নির্মাণ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।
Related News
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।Read More
কমলগঞ্জে বাদী পক্ষ আপোস না করায় মিথ্যা মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে হত্যা মামলা তুলে নেওয়ার জন্য আসামিপক্ষ নানাভাবে হয়রানি করছে এবংRead More



Comments are Closed