কমলগঞ্জে গ্যাসের সিলিন্ডারের আগুনে আহত ২
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে গ্যাসের সিলিন্ডারের আগুন একটি ঘরের আংশিক পুড়ে ছাই। এ সময় আগুনে দুজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পতনঊষার ইউনিয়নের পূর্ব শ্রীসূর্য্য পেকুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় মুস্তাফিজুর রহমানের ঘরে রান্না করার সময় সিলিন্ডার গ্যাস থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হলে মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। পরে আগুন নেবানোর চেষ্টার সময় মুস্তাফিজুর রহমান (২৪) ও নঈম মিয়া (৪৫) আহত হন। পরে স্থানীয়া আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।
স্থানীয়দের সহযোগীতায় প্রায় এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, তাদের প্রায় ৪০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে ও পরিবারের দুজন সদস্য আগুনে দগ্ধ হয়েছেন।
পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান বলেন, আগুন লাগার ঘটনা শোনার সাথে সাথে ঘটনাস্থলে গিয়েছে। আহতদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। যতটুকু সম্ভব সহযোগিতা করা হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, খোঁজ খবর নিয়ে বিষয়টি আমি দেখছি।
Related News
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।Read More
কমলগঞ্জে বাদী পক্ষ আপোস না করায় মিথ্যা মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে হত্যা মামলা তুলে নেওয়ার জন্য আসামিপক্ষ নানাভাবে হয়রানি করছে এবংRead More



Comments are Closed