বড়লেখায় যুবকের লাশ উদ্ধার
বড়লেখা সংবাদদাতা: মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের মাধবপুল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত যুবক রিয়াজ উদ্দিন (২৮) দক্ষিণভাগ ইউনিয়নের দক্ষিণ দুয়ালিয়া গ্রামের মৃত ফরিদ আলীর ছেলে।
জানা যায়, রিয়াজ উদ্দিন দীর্ঘদিন মানসিক রোগে ভুগছিলেন। সরকার ও এলাকাবাসীর সহায়তায় চিকিৎসা শেষে কিছুটা উন্নতি হয় তার। মানসিকভাবে কিছুটা ভালো হওয়ায় ৬ মাস আগে তার বিয়ে হয়েছিল। এরপর থেকে মানসিকভাবে ভালোই ছিলেন তিনি।
গত মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেল থেকে হঠাৎ তিনি নিখোঁজ ছিলেন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যর। পরে বুধবার সকালে উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের মাধবপুর একালার নির্জন ধানী জমিতে তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় কৃষকরা।
পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
রিয়াজ উদ্দিনের মা খানবি বিবি (৭০) কান্নাজড়িত কন্ঠে বলেন, মঙ্গলবার বিকেল থেকে আমার ছেলে নিখোঁজ ছিল। আমার নিরীহ ছেলেকে যারা হত্যা করেছে আমি তাদের বিচার চাই।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্ত করে এই হত্যাকান্ডের রহস্য উদঘাটন কর হবে।
Related News
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।Read More
কমলগঞ্জে বাদী পক্ষ আপোস না করায় মিথ্যা মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে হত্যা মামলা তুলে নেওয়ার জন্য আসামিপক্ষ নানাভাবে হয়রানি করছে এবংRead More



Comments are Closed