সিলেটে ৩০ বস্তা ভারতীয় চিনি জব্দ, ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জালালাবাদ থানাধীন উমাইরগাঁও এলাকা থেকে ভারতীয় ৩০ বস্তা চিনি উদ্ধারসহ ৩ চোরাকারবারীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো, ছাতকের ভাতগাঁও গ্রামের মো. কফিল উদ্দিন (২২), মো. আক্তার হোসেন (৩৫) এবং জকিগঞ্জের (বর্তমানে- চন্ডিপুল বাইপাস) ফখরুল ইসলাম (৩২)।
শনিবার (২ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে এসআই (নি.) মো. সালাহ্ উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শিবেরবাজার পুলিশ ফাঁড়ির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উমাইরগাঁও ব্রিজের পাশে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করে। এসময় তারা ট্রাকে বহন করা চিনির বিষয়ে কোনো বৈধ কাগজপত্র প্রদর্শন করতে না পারায় ৩০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ওসি সাইফুল আলম।
এ ঘটনায় এসআই(নি.) মো. সালাহ্ উদ্দিন বাদী হয়ে আটক তিনজনসহ পলাতক নুরল আমিন (৩৫) ও জাহাঙ্গীরকে আসামি করে জালালাবাদ থানায় মামলা দায়ের করেছেন।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed