সিলেটে সাড়ে পাঁচ হাজার ইয়াবাসহ আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ইয়াবার বড় চালান জব্দ করেছে পুলিশ। শনিবার (৩ সেপ্টেম্বর) সিলেট-তামাবিল সড়কের বটেশ্বর এলাকায় শাহপরান (রহ.) থানা পুলিশ অভিযান চালিয়ে সাড়ে পাঁচ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করে। এসময় একজনকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহপরাণ (রহঃ) থানাধীন বটেশ্বরস্থ ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলের সামনে লেগুনা গাড়ী থেকে নামেন এক ব্যক্তি। এসময় পুলিশ দেখে দৌড়ে পালাতে চাইলে পুলিশ তাকে আটক করে। পরে তল্লাশি করে তার সাথে থাকা মোট ২৮টি প্যাকেটে ৫,৫০০ (পাঁচ হাজার পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির নাম রায়হান উদ্দিন (৩৫)। সে সিলেটের জকিগঞ্জ উপজেলার কারিদা গ্রামের বাসিন্দা।
শাহপরান থানার ওসি আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক রায়হানকে জিজ্ঞাসাবাদ চলছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সিলেটে ইয়াবা ব্যবসার সাথে জড়িতদের বিরুদ্ধে পুলিশ কঠোর। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed