সুনামগঞ্জে কাভার্ডভ্যান-সিএনজির সংঘর্ষে নিহত ১
সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জ সদর উপজেলার মদনপুর এলাকায় কার্ভাডভ্যান-সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।এ দুর্ঘটনায় আরও ৫ যাত্রী আহত হন। এরমধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার (২৩ আগস্ট) দুপুরের দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সিএনজি চালক জিয়াউল ইসলাম (২৫) ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মরজাদ টেকেরবাড়ি গ্রামের শাবাজ আলীর ছেলে।
তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার দুপুরের দিকে মদনপুর এলাকায় সুনামগঞ্জগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে ছাতকগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান চালক। আহত হন সিএনজিতে থাকা আরও ৫ যাত্রী। স্থানীয়দের সহযোগিতায় তাদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়।
এব্যাপারে ঘটনাস্থলে থাকা শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ জিসান রহমান নাবিক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা গিয়ে ঘটনাস্থল থেকে সিএনজি অটোচালকের লাশ উদ্ধার করেছি।
Related News
ছাতকে তিন ব্যবসায়ীকে ছুরিকাঘাত
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলায় তিন ব্যবসায়ীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। Manual5Read More
ছাতক নদীবন্দরে বাল্কহেডপ্রতি ১৩-১৮ হাজার টাকা আদায়ের অভিযোগ
Manual6 Ad Code ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক নদীবন্দরে ইজারার নির্ধারিত শর্তের বাইরে বাল্কহেড থেকেRead More



Comments are Closed