হজ-ওমরাহ সহজ করতে ঢাকায় সৌদির ‘নুসুক’ চালু
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশি হজ-ওমরাহ যাত্রীদের জন্য ই-কমার্স প্ল্যাটফর্ম নুসুক চালু করবে সৌদি আরব। আগামী বৃহস্পতিবার (২৪ আগস্ট) হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহের এ সেবা চালু করবেন।
এর ফলে হজ ও ওমরাহ পালনে ইচ্ছুক বাংলাদেশিরা সৌদি আরবে যাওয়ার আগেই সহজে প্লেনের টিকিট, হোটেল ভাড়া ঠিক করতে পারবেন। তাছাড়া সাধারণ পর্যটকরাও প্ল্যাটফর্মটি ব্যবহার করতে পারবেন।
আরব নিউজ জানায়, আগামী ২৪ ও ২৫ আগস্ট ঢাকা সফরে এসে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহের নেতৃত্বে সৌদির একটি প্রতিনিধি দল বাংলাদেশে নুসুক প্ল্যাটফর্মের উদ্বোধন করবেন।
নুসুকের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রেসিডেন্ট আলহাসান আলদাববাগ বলেন, এ অঞ্চলের শীর্ষ পাঁচটি বাজারের মধ্যে বাংলাদেশ একটি। বাংলাদেশ সৌদি আরবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ওমরাহ পালনে ইচ্ছুক বাংলাদেশি নাগরিক ও সাধারণ পর্যটকদের জন্য সৌদি ভ্রমণ আরও সহজ করতে ঢাকায় নুসুক চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বছরের শুরুতে সৌদি পর্যটন কর্তৃপক্ষ মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে নুসুক চালু করে।
Related News
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন।Read More
নরসিংদীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরায় ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে রফিকুল ইসলাম মুন্সি (৪৫) নামেরRead More



Comments are Closed