কক্সবাজারে হোটেল কক্ষে আ’লীগ নেতার হাত-পা বাঁধা মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক আওয়ামী লীগ নেতার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে শহরের হলিডের মোড়ে নমুন আবাসিক হোটেলের ২০৮ নম্বর কক্ষে ওই নেতার মরদেহ পাওয়া যায়।
নিহত সাইফ উদ্দিন পৌর আওয়ামী লীগের সাবেক দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক। তার বাড়ি শহরের ঘোনার পাড়া এলাকায়।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, শহরের হলিডের মোড়ে সানমুন হোটেলের কক্ষে ওই নেতার মরদেহ দেখে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে আছে।
তিনি জানান, তবে কে বা কারা তাকে হত্যা করেছে, এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এখনো তথ্য সংগ্রহ করা হচ্ছে। ক্রাইম সিনের টিম আসছে।
মরদেহ উদ্ধার করার পর আরও বিস্তারিত জানা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
Related News
সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জলRead More
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More



Comments are Closed