জাফলংয়ে আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু, আহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মা ও মেয়ে মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের আরও ৪ জন।
রোববার (২০ আগস্ট) দিবাগত রাত সারে ১২টার দিকে জাফলংয়ের রসুলপুর গ্রামের ইয়াকুব মিয়ার দোকান ও বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধ হয়ে নিহতরা হলেন, জেসমিন আক্তার (৩০) ও মেয়ে সুমাইয়া আক্তার (১২)। আহতরা হলেন, জেসমিন আক্তারের স্বামী ইয়াকুব মিয়া, শাশুড়ি এবং দুই সন্তান জুবাইর ও জুনাইদ।
আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে সেখান থেকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম জানান, বসতঘরে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মা-মেয়ে ঘরেই দগ্ধ হয়ে যারা যান। তারা ঘর থেকে বের হতে পারেননি। এ ঘটনায় ৪ জন আহত হন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডের পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে আনে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, অগ্নিকাণ্ডে ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। আগুনে কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিলুর রহমান, গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল ইসলাম, সিলেট জেলা পরিষদের সদস্য সুবাস দাশ, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ কমিটির সাবেক সদস্য ইমরান হোসেন সুমন, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান ও জালাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Related News
জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আ.লীগ নেতাকে ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা এক আওয়ামী লীগ নেতাকেRead More
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More



Comments are Closed