Main Menu

দিরাই প্রেসক্লাবের নতুন সভাপতি আব্দুল বাছির, সম্পাদক মুজাহিদ

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে ১১ সদস্য বিশিষ্ট দিরাই প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে।

দৈনিক ইনকিলাবের দিরাই উপজেলা সংবাদদাতা মুহাম্মদ আব্দুল বাছির সরদারকে সভাপতি ও দৈনিক ইত্তেফাকের দিরাই সংবাদদাতা মুজাহিদ সর্দার তালহাকে সাধারণ সম্পাদক করে রোববার (২০ আগস্ট) দুপুরে দিরাই পৌরশহরের একটি হোটেলের কনফারেন্স হলে এ কমিটি ঘোষণা করা হয়।

এক বছর মেয়াদি কমিটির অন্য দায়িত্বশীলরা হলেন সহ-সভাপতি রুহুল আমিন (দৈনিক খবর ও ডেইলিনিউনেশন), সহ-সাধারণ সম্পাদক জুবের সরদার দিগন্ত (ওপেনবাংলা), মোঃ বদরুজ্জামান বদরুল (দৈনিক জাগ্রত সিলেট), কোষাধ্যক্ষ সালমান মিয়া (দৈনিক সময়ের আলো), দপ্তর সম্পাদক মুক্তার হোসেন (দৈনিক যায়যায় দিন), প্রচার সম্পাদক এসএমউমেদ আলী (ভোরের আওয়াজ), আইন বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান পাবেল (অগ্নিশিখা), নির্বাহী সদস্য সুজন মিয়া (জাগ্রত সিলেট) ইফতেখার মো. নাবিল চৌধুরী (জৈন্তাবার্তা)।

Share





Related News

Comments are Closed