যাদুকাটার পাড় কেটে বালু উত্তোলন, ইউপি সদস্যসহ আটক ৫
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনযজ্ঞের মূলহোতা তাহিরপুরের বাদাঘাট ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মুশাহিদ হোসেন রানুসহ পাঁচজনকে আটক করেছে থানা পুলিশ।
জানা যায়, শনিবার (১৯ আগস্ট) রাতে যাদুকাটা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় বালুভর্তি চারটি স্টিলবডি নৌকা জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় সাড়ে ২৬ লাখ টাকা।
আটক অপর চারজন হলেন- আমিন উদ্দিন, সায়েম আলী, দেলোয়ার হোসেন ও জয়ন্ত দাশ।
অভিযোগ রয়েছে, ইউপি সদস্য মুশাহিদ হোসেন ওরফে রানু মিয়ার নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে যাদুকাটা নদীর পাড় কেটে সাবাড় করছিল। সম্প্রতি এসব অবৈধ কর্মকাণ্ডে বাধা দিলে স্থানীয় এক নারী শ্রমিককে মারধর করে আহত করা হয়।
বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল ইসলাম জানান, শনিবার রাত ২টার দিকে যাদুকাটা নদীর ঘাগটিয়া এলাকায় পাকা রাস্তার মুখ থেকে নদীর পাড় কেটে বালু তোলার সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে মামলা করা হয়েছে।
এ ঘটনায় আটক ব্যক্তিরাসহ অজ্ঞাত আরও সাত থেকে আটজনের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে (২০১০) তাহিরপুর থানায় একটি মামলা হয়েছে।
ওসি সৈয়দ ইফতেখার হোসেন জানান, মুশাহিদ হোসেন রানু ও তার চার সহযোগীর বিরুদ্ধে তাহিরপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
Related News
শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের শন্তিগঞ্জRead More
সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক
বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচনRead More



Comments are Closed