দেশের বাজারে স্বর্ণের দাম কমলো
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভালোমানের স্বর্ণের ভরি (১১.৬৬৪ গ্রাম) ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৯৯ হাজার ২৭ টাকা। এতদিন ছিল ১ লাখ ৭৭৭ টাকা।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমার প্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। শুক্রবার (১৮ আগস্ট) থেকে এই দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাজুস।
এর আগে ২১ জুলাই থেকে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ায় বাজুস। সে সময় সব থেকে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৭৭৭ টাকা। দেশের বাজারে এর আগে কখনো এতো বেশি দামে স্বর্ণ বিক্রি হয়নি।
রেকর্ড ওই দাম নির্ধারণের পর এখন দেশের বাজারে স্বর্ণের দাম কিছুটা কমানো হলো। অবশ্য এরপরও এক ভরি স্বর্ণের গয়না কিনতে ক্রেতাদের এক লাখ টাকার ওপরে গুনতে হবে। কারণ, বাজুস নির্ধারণ করা দামের ওপর ৫ শতাংশ ভ্যাট যোগ করে স্বর্ণের গয়না বিক্রি করা হয়।
সেই সঙ্গে ভরি প্রতি মজুরি ধরা হয় ন্যূনতম ৩ হাজার ৪৯৯ টাকা। ফলে নতুন দাম অনুযায়ী এক ভরি স্বর্ণের গয়না কিনতে ক্রেতাদের ১ লাখ ৭ হাজার ৪৭৭ টাকা গুনতে হবে।
Related News
দুর্গাপূজায় বেনাপোলে ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে আগামী ১৭ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্তRead More
টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক
বৈশাখী নিউজ ডেস্ক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিন বন্ধ থাকবে দেশের সব তফসিলি ব্যাংক।Read More



Comments are Closed