বিশ্বনাথে চোরাই গ্যাস সিলিন্ডার-চুলাসহ আটক ২
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে মঙ্গলবার (১৫ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে পৌর শহরের পুরাণ বাজার এলাকার বিশ্বনাথ-রশিদপুর সড়কের বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামন থেকে চেরাইকৃত গ্যাস সিলিন্ডর-চুলাসহ দুই চোরকে আটক করেছে থানা পুলিশ।
এসময় তাদের ব্যবহৃত সিএনজি অটোরিক্সা (মৌলভীবাজার-থ ১১-০৯১৭) জব্দ করা হয়।
এঘটনায় আটককৃত দু’জনকে অভিযুক্ত করে বিশ্বনাথ থানার এএসআই রহিদুল ইসলাস বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলা নং ০৯ (তাং ১৫.০৮.২৩ইং)।
মামলার অভিযুক্তরা হলো- বিশ্বনাথের ধুপাখলা গ্রামের শফিক মিয়ার পুত্র জুনেদ মিয়া (২১) ও আলাপুর গ্রামের মৃত মখন মিয়ার পুত্র সুজেল আহমদ (২১)।
চোরাইকৃত গ্যাস সিলিন্ডার-চুলাসহ দু’জনকে আটক ও তাদের বিরুদ্ধে থানা পুলিশের মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed