সিলেট জেলা ও মহানগর বিএনপির লিফলেট বিতরণ বৃহস্পতিবার
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে, নিরপেক্ষ তত্তাবধায়ক সরকার পুনবর্হাল ও ফ্যাসিস্ট সরকারের পদত্যাগের এক দফা দাবীতে পৃথক কর্মসূচী ঘোষণা করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি।
কর্মসূচীর মধ্যে রয়েছে- বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় নগরীর বন্দরবাজারস্থ মধুবন মার্কেটের সামন থেকে সিলেট মহানগর বিএনপির লিফলেট বিতরণ ও একই দিন বাদ জোহর কোর্ট পয়েন্ট থেকে জেলা বিএনপির লিফলেট বিতরণ অনুষ্ঠিত হবে।
এছাড়া শুক্রবার (১৮ আগস্ট) বেলা ৩টায় নগরীর ঐতিহাসিক রেজিস্টারি মাঠ থেকে মহানগর বিএনপির পদযাত্রা কর্মসূচী অনুষ্ঠিত হবে। শনিবার (১৯ আগস্ট) বেলা ৩টা থেকে একই স্থান থেকে জেলা বিএনপির গণমিছিল অনুষ্ঠিত হবে।
যথাসময়ে উপস্থিত থেকে জেলা ও মহানগর বিএনপির পৃথক কর্মসূচীকে সফল করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ এডভোকেট এমরান আহমদ চৌধুরী এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
Related News
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণ থেকে মুক্তির দাবিতে আন্দোলনরত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরাRead More
গরিবের রাড্ডা স্বাস্থ্য কেন্দ্রে হামলা ও লুটপাটের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্যRead More



Comments are Closed