জৈন্তাপুরে দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলায় মোটরসাইকেল-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ১জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১জন।
নিহত মোটরসাইকেল আরোহী ছালিক মিয়া (২৫) উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঠাকুরের মাটি গ্রামের বশির মিয়ার পুত্র।
আহত কামাল আহমেদ (১৮) একই এলাকার বাসিন্দা আব্দুল মালিকের পুত্র।
শুক্রবার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার চিকনাগুল ইউনিয়নের সিলেট-তামাবিল মহাসড়কের হযরত শাহজালাল (র.) কলেজ সংলগ্ন এলাকায় এ দুঘর্টনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হযরত শাহজালাল (র.) কলেজ সংলগ্ন এলাকায় মোটরসাইকেল আরোহী দুই যুবকের বাইকের সাথে পিকআপ গাড়ির মধ্যে মূখোমূখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ছালিক মিয়া নিহত হন। স্থানীয় জনতা তাদের উদ্বার করে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন।
খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।
জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) ওমর ফারুক জানান, খবর পেয়ে দুঘর্টনাস্থল চিকনাগুলে পুলিশ ফোর্স প্রেরণ করা হয়। তিনি সড়ক দুর্ঘটনায় ১জন নিহত হওয়ার কথা নিশ্চিত করেন।
Related News
চাকরি সিলেটে, চার নার্স বসবাস করেন ইউরোপে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন সিনিয়র স্টাফ নার্স ও একজন মিডওয়াইফRead More
বিশ্বনাথে ছেলেসহ বিএনপি নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কদর আলী ও তার ছেলেRead More



Comments are Closed