Main Menu

তিন বোর্ডে ১০ দিন পেছালো এইচএসসি পরীক্ষা

বৈশাখী নিউজ ডেস্ক: ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতির কারণে দশ দিন পিছিয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা। একই সাথে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষাও পেছানো হয়েছে।

পরিবর্তিত সময়সূচি অনুযায়ী এই তিন শিক্ষা বোর্ডের পরীক্ষা ১৭ আগস্টের পরিবর্তে ২৭ আগস্ট থেকে শুরু হবে। তবে অন্যান্য শিক্ষা বোর্ডের পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১৭ আগস্ট থেকে অনুষ্ঠিত হবে।

আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার শুক্রবার (১১ আগস্ট) রাতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

পূর্বঘোষিত সময় অনুযায়ী সব (১১টি) শিক্ষা বোর্ডের পরীক্ষা ১৭ আগস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু চট্টগ্রাম অঞ্চলে অতিবৃষ্টির কারণে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে। এজন্য ওই এলাকার চার জেলার শিক্ষাপ্রতিষ্ঠান ছুটিও ঘোষণা করা হয়েছিল। এখন তিন শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষাও পেছালো।

Share





Related News

Comments are Closed