আর কোনো নির্বাচনী খেলা খেলতে দেওয়া হবে না : মির্জা ফখরুল
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগনকে বাদ দিয়ে আওয়ামী লীগের আর কোনো নির্বাচনী খেলা খেলতে দেওয়া হবে না। তাদের অপশাসনের বিরুদ্ধে জনগণ মাঠে নেমে এসেছে। আমাদের এবারের লড়াই জীবন-মরণের লড়াই। এই লড়াইয়ে আমাদের জিততে হবে।
শুক্রবার (১১ আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর বাড্ডা সুবাস্তু টাওয়ারের সামনে গণমিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আমাদের একটাই দাবি—শেখ হাসিনার পদত্যাগ। এ ছাড়া আমাদের আর কোনো দাবি নেই। আওয়ামী লীগ মনে করেছে এবারও তারা ২০১৪ এবং ২০১৮ সালের মতো নির্বাচন দিয়ে ক্ষমতায় টিকে যাবে। কিন্তু সেটা আমরা হতে দেব না। দেশের জনগণ তা মেনে নেবে না।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার এ দেশের গণতন্ত্র, পার্লামেন্ট ও প্রশাসনকে ধ্বংস করেছে। তারা আমাদের বিচার বিভাগকেও ধ্বংস করে ফেলেছে। বিচার বিভাগকে ব্যবহার করে আমাদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। এভাবে কি আমাদের আন্দোলন দমিয়ে রাখা যাবে? যাবে না। ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে এদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছে। যতই কারাগারে ঢোকাও, যতই নির্যাতন, লাঠি চার্জ, টিয়ার গ্যাস মারো, শেখ হাসিনার পতন না ঘটিয়ে জনগণ ঘরে ফিরে যাবে না।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed