গোলাপগঞ্জে বঙ্গমাতার জন্মদিনে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ
গোলাপগঞ্জ সংবাদদাতা: বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেটের গোলাপগঞ্জে অসহায় অসচ্ছল মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ, অর্থসহায়তা প্রদান, আলোচনা সভা ও আইজিএ প্রশিক্ষণার্থীদের মধ্যে চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট) উপজেলা অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসূমী মান্নান। দিপালী রাণী দাসের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের কার্যনির্বাহী সদস্য মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।
বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনছুর আহমদ, ছদরুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ শফিকুর রহমান, আইসিটি কর্মকর্তা প্রণব সিংহ, সমাজসেবা কর্মকর্তা নুরুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান নাজমুল আলম, মাওলানা আব্দুল মতিন ও সৈয়দ হাসিন আহমদ মিন্টু।
Related News
চাকরি সিলেটে, চার নার্স বসবাস করেন ইউরোপে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন সিনিয়র স্টাফ নার্স ও একজন মিডওয়াইফRead More
বিশ্বনাথে ছেলেসহ বিএনপি নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কদর আলী ও তার ছেলেRead More



Comments are Closed