দোয়ারাবাজারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার কাটাখালী বাজারের সুরমা মার্কেটের সামনের বারান্দা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৭ আগস্ট) সকালে দোয়ারাবাজার থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো বদরুল হাসান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে অজ্ঞাত ব্যক্তির মরদেহ কাটাখালী বাজারের সুরমা মার্কেটের বারান্দায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে থানা পুলিশ অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
স্থানীয়রা জানান, গত ৬/৭ মাস যাবত কাটাখালী বাজারে ঐ ব্যক্তি অবস্থান করছেন। অজ্ঞাত ব্যক্তির শরীরের বাম হাতের কব্জি হতে আঙ্গুল পর্যন্ত পচনশীল অবস্থায় বাজারে ঘুরাঘুরি করতেন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো বদরুল হাসান সত্যতা নিশ্চিত করে জানান, লাশটির পরিচয় সনাক্ত করা যায়নি। পরিচয়বিহীন লাশের সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যু মামলা রুজু প্রক্রিয়াধীন।
Related News
সুনামগঞ্জে নিজ ঘর থেকে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাহীন কাদির নামের এক নেতার ঝুলন্তRead More
ছাতকে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণRead More



Comments are Closed