Main Menu

সিকৃবিতে কৃষি বিষয়ক গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন

Manual7 Ad Code

সিকৃবি সংবাদদাতা: আটটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার অন্যতম কেন্দ্র সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

Manual7 Ad Code

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর জানায়, সিকৃবিতে এবছর ৪২০০ জন পরীক্ষায় অংশ নেবার সুযোগ পায়। যার মধ্যে শনিবারের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৭০.৪৮%। ৫ আগস্ট সকাল ১১টা ৩০ থেকে বেলা ১২টা ৩০ পর্যন্ত কোন অনাকাঙ্খিত ঘটনা ছাড়াই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ৯টি অঞ্চলে সিলেটের কেন্দ্রটি ভাগকরা হয়। সেগুলো হলো, ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ ভবন (পুরাতন), ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ ভবন (নতুন), প্রফেসর মছলেহ উদ্দিন আহমদ চৌধুরী ভেটেরিনারি টিচিং হাসপাতাল, কৃষি অনুষদ ভবন, মাৎস্যবিজ্ঞান অনুষদ ভবন, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ ভবন, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ ভবন, বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদ ভবন এবং ইঞ্জিনিয়ারিং উইং।

Manual8 Ad Code

এদিকে ভর্তি পরীক্ষা উপলক্ষে ভোর থেকেই সিকৃবি ক্যাম্পাসে সাজ সাজ রব পড়ে যায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা অভিবাবকসহ সিকৃবি ক্যাম্পাসে উপস্থিত হয়।

Manual6 Ad Code

পরীক্ষা শুরুর পর বিভিন্ন হল পরিদর্শন করেছেন সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা। তাঁর সাথে পরিদর্শনে ছিলেন, ভর্তি পরীক্ষা কমিটি-২০২৩ এর আহবায়ক প্রফেসর ড. মোঃ মেহেদী হাসান খান, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ শাহ আলমগীর, উদ্যানতত্ত¡ বিভাগের প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলাম, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ড. মোঃ মোস্তফা সামছুজ্জামান, প্রক্টর প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলাম এবং রেজিস্ট্রার মোঃ বদরুল ইসলাম।

Manual2 Ad Code

উল্লেখ্য কৃষি গুচ্ছ পরীক্ষা ২০২২-২০২৩ এর এবছর নেতৃত্ব দিচ্ছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। ৮টি বিশ্ববিদ্যালয়ে মোট ৩ হাজার ৫৪৮ আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ১১৬ আসন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১ আসন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩৭৫ আসন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৬৯৮ আসন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৪৩ আসন, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৪৫ আসন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০ আসন এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯০ আসন।

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code