Main Menu

মাহবুব আলী খানের ৩৯তম শাহাদাত বার্ষিকী রোববার

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের ৩৯তম শাহাদাত বার্ষিকী রোববার (৬ আগস্ট) । আজ থেকে ৩৯ বছর আগে এই দিনটিতে তিনি জনমানবের কল্যাণে তাঁর জীবন উৎসর্গ করেন। কর্মজীবনে নৌবাহিনী প্রধান এবং যোগাযোগ ও কৃষিমন্ত্রী থাকাকালীন সময়ে তাঁর অবদান অপরিসীম। সততা, নিষ্ঠা, কঠোর পরিশ্রম, দানশীলতা ও আত্মত্যাগে গড়া তাঁর অনবদ্য জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশে ও বিদেশে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

Manual2 Ad Code

দিনটি উপলক্ষে সকালে মরহুমের মাজারে পুষ্পস্তবক অর্পন, মাজার প্রাঙ্গণে তাঁর রুহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত হবে পবিত্র কোরআন খতম, কোরআন খানি ও বিশেষ মোনাজাত। তিনি চিরনিদ্রায় শায়িত আছেন তাঁর প্রিয় কর্মস্থল নৌ-সদর দপ্তরের পাশে। বাংলাদেশ নৌবাহিনীকে যুগোপযোগী করে গড়ে তোলায় তাঁর উদ্যোগে স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় লেখা থাকবে। প্রতি ওয়াক্তের নামাজের জন্য আযানের শব্দ পৌছে যা তাঁর সমাধি স্থানে সেই মসজিদের মিনার হতে যেটি তিনি স্থাপনে উদ্যোগ নিয়েছিলেন সকল নৌবাহিনীর সদস্যদের জন্য।

দিনটি উপলক্ষ্যে তাঁর গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বিরাহিমপুরে বাদ আসর মিলাদ মাহফিল ও শিরনী বিতরণের কর্মসূচী সহ বাদ আসর দরগাহই হযরত শাহাজাল (রহ.) এর মাজার মসজিদ এবং হযরত শাহপরান (রহ.) এর মাজার মসজিদে মিলাদ ও মাহফিল শিরণী বিতরণের আয়োজন করা হয়েছে।

Manual5 Ad Code

দরগাহই হযরত শাহাজাল (রহ.) এর মাজারে মিলাদ মাহফিলে সবাইকে উপস্থিত থাকার জন্য মরহুমের ভাতিজা বাবর আলী খান অনুরোধ করেছেন। এছাড়াও কলাবাগানস্থ লতিফিয়া হাফিজিয়া মাদরাসায় শিরনী বিতরণের আয়োজন করা হয়েছে।

দিনটি উপলক্ষে রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের “মাহবুব ভবন” এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বেগম মাহবুব আলী খান সকল শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্খীদের দোয়া করতে অনুরোধ করেছেন। ধানমন্ডি বায়তুল আমান জামে মসজিদ ও মাদ্রাসার এতিম ছাত্রদের নিয়ে বাদ আসর বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। এই মসজিদে তিনি প্রতিনিয়ত জুম্মর নাজাম আদায় করতেন।

বেগম মাহবুব আলী খান কর্তৃক ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত ছিন্নমূল শিশু কিশোরদের প্রতিষ্ঠান ‘সুরভি’ এই উপলক্ষ্যে ৭ই আগষ্ট দোয়া মাহফিলের আয়োজন করেছে। বেগম মাহবুব আলী খান প্রায়শ স্মরণ করেন যে, তাঁর শ্রদ্ধেয় স্বামীর উৎসাহ ব্যতিরেকে তিনি এই সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে তুলতে সফলকাম হতে পারতেন না। রিয়ার এ্যাডমিরাল এম এ খানের পরম শ্রদ্ধেয় মাতা জুবাইদা খাতুনও একজন সমাজসেবী ছিলেন। শৈশবে সেবামূলক কাজের শিক্ষাই হয়ত পরবর্তীতে তাঁকে সুরভি প্রতিষ্ঠায় অনুপ্রেরণা যোগাতে সহায়তা করে ।

ঢাকাস্থ বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসা, বাউনিয়াবাঁধ মহিলা এতিমখানা ও মাদ্রাসা মিরপুর, ভাষানটেক এতিমখানা ও মাদ্রাসা ক্যান্টনমেন্ট, নারায়নগঞ্জ জেলার সোনারগাঁয়ের এতিমখানা ও মাদ্রাসায় কোরআন খতম, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করেছে ।

ঢাকাস্থ বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। (বায়তুল আমান জামে মসজিদ ধানমন্ডি, তাকওয়া জামে মসজিদ, ঈদগাহ জামে মসজিদ, হাইকোট মাজার মসজিদ, আজিমপুর দায়রা শরিফ জামে মসজিদ, মহাখালী ডিওএইচএস জামে মসজিদ, বায়তুল মামুর জামে মসজিদ, সোবাহানবাগ জামে মসজিদ, লালবাগ শাহী জামে মসজিদ, বাইতুল মোল্লা জামে মসজিদ ভাষানটেক ক্যান্টনমেন্ট, বাইতুল কুরবান জামে মসজিদ, বাইতুল মামুর জামে মসজিদ, মিরপুর-১১ বাইতুল মুমিন জামে মসজিদ, বাইতুল আমান জামে মসজিদ, হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) জামে বগুড়া বায়তুর রহমান সেন্টল জামে মসজিদে ৬ই আগষ্ট মরহুমের পরিবারের পক্ষ থেকে বাদ আসর মিলাদ ও তোবারক বিতরণ করা হবে। গাবতলী বাগবাড়ী জামে মসজিদে কোরআন খতম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। লাঠিগঞ্জ অন্ধ এতিম খানায় মরহুমের পরিবারের পক্ষ থেকে সারাদিনব্যাপি কোরআন খতম ও বাদ জোহর খাবারের আয়োজন করা হবে। বাদ আসর দোয়া মাহফিল অনুষ্টিত হবে। পদ্মপাড়া আর রহমান মসজিদে বাদ আসর মরহুমের জন্য বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হবে।

জামালপুর জেলার দুরমুটে হযরত শাহ্ কামাল (রাঃ) এর মাজারে এই দিনটি উপলক্ষ্যে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এই দিনটি উপলক্ষ্যে যুক্তরাজ্যেও বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এই যুক্তরাজ্যেই রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খান তরুন, মেধাবী নৌ অফিসার হিসেবে উচ্চতর ট্রেনিং নেন এবং সমস্ত কমনওয়েলথ দেশসমুহের অংশগ্রহণকারী অফিসারসমুহের মধ্যে কৃতিত্ব অর্জন করেন ও মহামান্য রানী দ্বিতীয় এলিজাবেথ এর পক্ষ থেকে পুরস্কৃত হন। ৬ই আগষ্ট সকাল ১০টায় রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি সংসদের উদ্যোগে লন্ডনস্থ ব্রিকলেন জামে মসজিদে খতমে কোরআন। বাদ যোহর রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি সংসদের উদ্যোগে লন্ডনস্থ ব্রিকলেন জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল। বিকাল সাড়ে ৪টায় রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি সংসদের উদ্যোগে পূর্ব লন্ডনে রিজেন্ট লেইক হলে মরহুমের প্রতি স্মৃতিচারণ, কর্মময় জীবনের উপর আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

৭ই আগষ্ট বেলা আড়াইটায় মরহুমের পরিবারের পক্ষ থেকে দারুল উম্মা ফুডব্যাংকে খাদ্য বিতরণ। বিকাল সাড়ে ৪টায় মরহুমের পরিবারের পক্ষ থেকে ঋড়ঁহফবৎ’ং ঐড়ঁংব এ হোমলেস মানুষের জন্য খাদ্য বিতরণ। বিকাল সাড়ে ৫টায় মরহুমের পরিবারের পক্ষ থেকে পূর্ব লন্ডনে ওংষধসরপ জবষরবভ ঈযধৎরঃু তে বস্ত্র প্রদান।

Manual6 Ad Code

সৌদি আরবের পবিত্র মক্কা শরীফ ও মদীনা শরীফে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হবে। পবিত্র ওমরাহ পালনকালে তার সৌভাগ্য হয়েছিল পবিত্র কা’বা ঘর ধোওয়ায়ম অংশগ্রহন করার ‘পরম করুনাময় আল্লাহতালার অসীম রহমতের নিদর্শন নিশ্চয়ই’ এবং সেই স্মৃতিবিজড়িত পবিত্র কা’বাঘর ধোওয়ার বস্তুটি আজও সুরক্ষিত আছে- তাঁর স্মৃতিবিজড়িত বহু জিনিসের মাঝে।

Manual8 Ad Code

মালয়েশিয়ায় শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী কোরআন খতম, বিশেষ মোনাজাত ও এতিমদের মধ্যে খাদ্য বিতরণ করা হবে। বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসা গুলির মধ্যে রয়েছে মাদ্রাসা দাতো কেরামাত কুয়ালালামপুর, মাদ্রাসা তাহফিজ আমপাংজায়া, আমপাং তাহফিজ আল-মুসতাকিম রাওয়াং, মসজিদ আল খায়ের বুকতি বনিতাং কুয়ালালামপুর। সন্ধায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে পুত্রাজায়ার মসজিদ টুংকু সিজান জয়নাল আবেদিন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code