তাহিরপুরে নৌকা ডুবে পাথর শ্রমিকের মৃত্যু
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী যাদুকাটা নদী থেকে পাথর উত্তোলন করতে গিয়ে নৌকা ডুবে আবুল হাসেম (৩২) নামে এক শ্রমিক মারা গেছেন।
বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সীমান্তবর্তী যাদুকাটা নদীতে বারকি নৌকা নিয়ে পাথর তুলতে যান শ্রমিকরা। সকালের দিকে হঠাৎ ঝোড়ো বাতাসের সঙ্গে নদীতে ঢেউ উঠতে থাকে এবং প্রচণ্ড বৃষ্টি শুরু হয়।
একপর্যায়ে নৌকাটি ডুবে যায়। এ সময় সঙ্গীরা সাঁতার কেটে তীরে উঠলেও আবুল পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়।
লাউড়েরগড় বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার খন্দকার রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
সুনামগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করতেRead More
সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজে অনিয়ম এবং নিম্নমানেরRead More



Comments are Closed