পর্যটকদের জন্য ভিসামুক্ত প্রবেশাধিকার চালু করলো তেহরান-মস্কো
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া এবং ইরান আনুষ্ঠানিকভাবে ৫ থেকে ৫০ জন পর্যটক গ্রুপের জন্য ভিসা-মুক্ত পর্যটন বিনিময় বাস্তবায়ন শুরু করেছে। অনুরূপ চুক্তিতে রাশিয়া ১ আগস্ট থেকে চীনের সাথে আরেকটি পারস্পরিক ভিসা-মুক্ত কার্যক্রমের উদ্বোধন করেছে। এখন থেকে রাশিয়া ও ইরানের নাগরিকরা পর্যটনের উদ্দেশ্যে উভয় দেশে একই সময়ে ১৫দিন পর্যন্ত গ্রুপে ভ্রমণ করতে পারবে।
মঙ্গলবার (১ আগস্ট) স্পুটনিক এই খবর দিয়েছে।
ইরানের ক্ষেত্রে রাশিয়া আনুষ্ঠানিকভাবে দেশটির সাথে ভিসা মওকুফের কার্যক্রম শেষ করেছে জুলাই মাসে। দুই দেশ স্বীকৃত ট্রাভেল এজেন্সির তালিকাও বিনিময় করেছে। সূত্র: তেহরান টাইমস
Related News
জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া
আন্তর্জাতিক ডেস্ক: কৃষি খাতের জরুরি প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে বিদেশি শ্রমিকদের ভিসা আবেদনের দ্রুত নিষ্পত্তি করতেRead More
ডিআর কঙ্গোতে ভয়াবহ নৌকাডুবি, নিহত ৪১
আন্তর্জাতিক ডেস্ক: গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআরসি) আবারও ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। দেশটির পূর্বাঞ্চলীয় টাঙ্গানিকা হ্রদেRead More



Comments are Closed