জৈন্তাপুরে ভারতীয় ৫০ বস্তা চিনি জব্ধ, গাড়িসহ আটক ১
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশ এক বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ৫০ বস্তা চিনি জব্ধ ও গাড়ি সহ ১জন কে আটক করেছে।
বুধবার (৩ আগস্ট) ভোর রাতে গোপন সংবাদ পেয়ে উপজেলা সদরে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় ৫০ বস্তা চিনি জব্ধ করা হয়। এসময় একটি ডিআইগাড়ি সহ শামামী আহমদ (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে।
শামীম আহমদ উপজেলার (হরিপুর) লামা শ্যামপুর গ্রামের হোছন মিয়ার পুত্র বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) ওমর ফারুক জানান, পুলিশ সুপার মহোদয়ের দিক-নিদের্শনায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় পুলিশ,নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। ডাকাতি, চুরি, চোরাই পন্য উদ্ধার, চোরাচালান রোধে অপরাধীদের চিহ্নিতকরণ এবং গ্রেফতারে জৈন্তাপুর থানা পুলিশ ফোর্স গুরুত্ব সহকারে মাঠে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ব্যবসা বন্ধে পুলিশের চলমান অভিযান অব্যাহত রয়েছে।
Related News
সিলেট-ঢাকা রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বেড়েছে সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া। এই রুটেRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিবRead More



Comments are Closed