Main Menu

কোম্পানীগঞ্জে গৃহবধূর গলাকাটা মৃতদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উপজেলার ২ নম্বর পূর্ব ইসলামপূর ইউনিয়নে নিজ ঘর থেকে ছালেখা বেগম (৫২) নামের এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ আগস্ট) উপজেলার ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের বালুচর গ্রামে এ ঘটনা ঘটে।

তিনি বালুচর গ্রামের আব্দুর রউফের স্ত্রী। তার ৪ মেয়ে ও ২ ছেলে রয়েছে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ছালেখা বেগমের প্রতিবেশীরা তার ঘরের দরজা খোলা দেখতে পান। পরে সেখানে গেলে তারা তার গলাকাটা মরদেহ ঘরের মধ্যে পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে গিয়ে কি কারণে এ ঘটনা ঘটেছে কারা ঘটিয়েছে তা তদন্ত করছে পুলিশ।

দুপুরে ঘটনাস্থলে পৌছে পিবিআই কর্মকর্তারা তদন্ত করেন এবং লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করেন।

Share





Related News

Comments are Closed