গাজীপুরে দেয়াল ধসে প্রাণ গেল ৩ জনের
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে দেয়াল ধসে তিন জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৪ জন আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ময়মনসিংহ জেলার নান্দাইল থানার করইকান্দি গ্রামের আলী হোসেনের ছেলে বকুল হোসেন (৩৫), একই গ্রামের বাসিন্দা ধোনু মিয়া ছেলে সুবজ (৫০) ও আকন্দ মিয়ার ছেলে সুলতানা (৩৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২০ দিন ধরে ঝিনু মার্কেট এলাকায় গাজীপুর সিটি করপোরেশনের ড্রেন নির্মাণের কাজ করছিলেন তারা। আজও ড্রেন নির্মাণের জন্য মাটি কাটছিলেন শ্রমিকরা। এ সময় একটি বাড়ির বাউন্ডারি দেয়াল ধসে পড়লে গুরুতর আহত হন শ্রমিকরা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
নরসিংদীর কুখ্যাত সন্ত্রাসী সনেট ও তার শ্যালক অস্ত্রসহ গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর কুখ্যাত সন্ত্রাসী সনেট মোল্লা ও তার সহযোগী মোঃ রাকিব মিয়াকে রবিবারRead More
নরসিংদীতে নকল বিড়ি তৈরির কারখানায় অভিযান, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুরে একাধিক বিড়ি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল জব্দRead More



Comments are Closed