ডোমারে বাই সাইকেল ও সিলিং ফ্যান বিতরণ
মোঃ রিমন চৌধুরী, নীলফামারী প্রতিনিধি: নীলফামারী-১ আসনের সংসদ সদস্যের ব্যক্তিগত তহবিল হতে ডোমার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সিলিং ফ্যান ও শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন নিজস্ব হলরুমে বিতরণের আয়োজন করেন। অনুষ্ঠানে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৬৭৫টি সিলিং ফ্যান ও ২০টি বাই সাইকেল বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম (বিপিএএ) এর সভাপতিত্বে এসময় ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, ওসি মাহমুদ উন নবী,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনজুরুল হক চৌধুরী, উপজেলা প্রকৌশলী মোস্তাক আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানগন, ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed